• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে খাদে পড়ে অ্যাম্বুলেন্স, আহত ১৩ জন মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার এক ঘন্টা বাদেই মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নেপালে আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গে আটকে থাকার ১০ দিন পর লুহাইতাও নামের এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে লুহাইতাওকে জীবিত অবস্থায় উদ্ধার করে বাইরে নিয়ে আসে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। প্রকল্প এলাকায় অন্যদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান অভিযানও অব্যাহত রয়েছে।

শনিবার এক বিবৃতিতে নেপালি সেনাবাহিনী জানায়, আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতর থেকে চীনা নাগরিক লুহাইতাওকে জীবিত উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতরে তিনি আটকে ছিলেন।

এদিকে পৃথক আরেক ঘটনায় সশস্ত্র পুলিশ বাহিনী নুয়াকোটের বেত্রাবতিতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে ওই উদ্ধার অভিযান পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...