• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ইংল্যান্ড সাতক্ষীরার এমপি গাজী নজরুলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী বেশি লাভের আশায় হিমাগারে রাখা ২ কোটি টাকার আলু পচে নষ্ট স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিন পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা শিশুকন্যার মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৩ দফা দাবিতে বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

‘দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’- অপ্রতিমের মায়ের আর্তনাদ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‘দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই’- কথাগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়। একমাত্র সন্তানকে হারিয়ে একজন মায়ের বুকফাটা আর্তনাদ। কুমিল্লায় আইফোনের জন্য ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর পর শোকে পাথর হয়ে যাওয়া মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে এই ক্ষোভ।

অপ্রতিমের বাড়িতে এখন কান্না আর হাহাকার। যে ঘরে একসময় ছিল একমাত্র সন্তানের হাসি, দুষ্টুমি আর ছোটাছুটি, সেই ঘরেই এখন নেমে এসেছে শোকের নিস্তব্ধতা। দেয়ালে টাঙানো ছবিতে হাসছে অপ্রতিম। সেই হাসিমুখের দিকে তাকিয়ে কখনো কান্নায় ভেঙে পড়ছেন মা, কখনো নির্বাক হয়ে বসে থাকছেন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

সন্তানের মৃত্যুর শোক ও ক্ষোভ প্রকাশ করতে গিয়ে নাহিদা বেগম বলেন, “আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক, এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই”।

একটি আইফোনের জন্য পরিচিতদের হাতে নিজের ১৩ বছরের সন্তানকে এমন নির্মমভাবে প্রাণ দিতে হবে- এই বাস্তবতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

শুক্রবার বিকালে তাকে লালমাই পাহাড়ের পাদদেশের একটি নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫টা থেকে ৬টার মধ্যে আইফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে বাধা দেয় অপ্রতিম। এসময় তার সঙ্গে বাকিদের ধস্তাধস্তি হয়।

অপ্রতিম হত্যায় আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “অপ্রতিমকে কৌশলে হত্যা সংঘটিত হওয়ার স্থানে নেওয়া হয়। পরে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। পিটিয়ে ফেলে রাখা হয়। সেখানেই অপ্রতিমের মৃত্যু হয়”।

তিনি জানান, মৃত্যু নিশ্চিতের পর অপ্রতিমের কাছ থেকে আইফোনটি নিয়ে সেখান থেকে চলে যায় তারা। পুলিশের দাবি, পরে তুহিনের কাছ থেকেই অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...