• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ধানখেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার বরিশালে জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবি, জাহাজের তলা ফেঁটে ভিজে গেছে গম জমির মালিকানা দাবি করে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবরস্থানের ইট খুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও ২ জন আটক পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ্রেফতার ১৬ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার, জানবেন যেভাবে সন্ধ্যার মধ্যে দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা ও তার ৬ বছর বয়সী ছেলের ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

দুর্গাপূজার ছুটিতে খাগড়াছড়িতে পর্যটকের ঢল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে খাগড়াছড়িতে ভিড় করছেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা। সবুজ পাহাড়, নীল আকাশ আর ঝরনার টানে মুখর হয়ে উঠেছে জেলার দর্শনীয় স্থানগুলো। সাম্প্রতিক অবরোধ ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে পর্যটকের উপস্থিতি কমে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফিরেছে পর্যটকদের আনাগোনা। এতে স্থানীয় পরিবহন ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও দেখা দিয়েছে স্বস্তি।

আলুটিলা পর্যটন কেন্দ্র, রিছাং ঝরনা ও জেলা পরিষদ পার্কসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে এখন পর্যটকদের ভিড়। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি পাহাড়ের মনোরম পরিবেশে সময় কাটাচ্ছেন তারা।

এর আগে সাজেককেন্দ্রিক অবরোধ ও উদ্ভূত পরিস্থিতির কারণে খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা সাময়িকভাবে কমে যায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও পর্যটকেরা আসতে শুরু করেছেন।
পর্যটকদের আগমন বাড়ায় স্থানীয় পরিবহন খাতেও ফিরেছে কর্মচাঞ্চল্য। কলেজ গেট এলাকার চাঁদের গাড়ির (জিপ) চালক মো. লিয়াকত বলেন, কয়েক দিন গাড়ি বসিয়ে রাখতে হয়েছিল। এতে আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তবে পূজার ছুটি শুরু হওয়ার পর পর্যটকের সংখ্যা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাত্রী নিয়ে যেতে হচ্ছে। এখন ভালো ট্রিপ পাওয়া যাচ্ছে।
পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা বলেন, দুর্গাপূজার ছুটিকে সামনে রেখে পর্যটন কেন্দ্রটি নতুনভাবে সাজানো হয়েছে। সাজেককেন্দ্রিক অবরোধের কারণে কিছুদিন খাগড়াছড়িতে পর্যটকের উপস্থিতি কম ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন পর্যটকেরা আসছেন। শনিবার পর্যন্ত ছুটি থাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন তিনি। পর্যটকের অনুপস্থিতিতে যে আর্থিক ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ারও প্রত্যাশা করছেন তিনি।
‘বাংলাদেশ ই-ট্যুরিজম’-এর সদস্য ও এফ অ্যান্ড এফ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী উজ্জল দে বলেন, পাহাড়ের পর্যটন খাতে পর্যটকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় সাজেক ও সীমান্তবর্তী এলাকার ভ্রমণসংক্রান্ত নির্দেশনা সময় অনুযায়ী সমন্বয় করা হয়। প্রশাসন দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় পূজার মৌসুমে পর্যটন খাত আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। সামনের দিনগুলোতে খাগড়াছড়িতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং স্থানীয় পর্যটন অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন তিনি।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পূজার ছুটিতে জেলায় আসা দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ঘুরতে পারেন, সে জন্য পর্যটনকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি পুলিশের জরুরি সেবাও চালু রয়েছে, যাতে পর্যটকেরা কোনো ধরনের হয়রানির শিকার না হন।
পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, পূজার ছুটিতে পর্যটকদের এই আগমন অব্যাহত থাকলে সাম্প্রতিক অবরোধ ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে স্থানীয় পরিবহন, আবাসন ও পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ও ফিরবে স্বাভাবিক গতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...