• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লুঙ্গির কোচে রাখা ৫ লাখ টাকা দেখে ইসমাইলকে হত্যা, গ্রেফতার ৩ স্থানীয় নির্বাচনে থাকছে না এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ: ইসি সচিব দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট বাগেরহাটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩ মেস থেকে ছাত্রীকে র‍্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা জমির নামজারিতে বড় পরিবর্তন, ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা বরিশালে দুটি সড়কের বেহাল দশা, ধানের চারা রোপণ করে প্রতিবাদ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রংপুরে মাজারের খাদেমকে হত্যা, দুই জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, তালাবদ্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ একটি ঘর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান রয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ওই এলাকার হাজী হযরত আলীর ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কথিত ওই স্বামী-স্ত্রী গত মাসের ৯ তারিখে নতুন ভাড়াটিয়া হিসেবে বাসাটিতে ওঠেন। তাদের ঘরের দরজা-জানালা সচরাচর বন্ধই থাকত। শুক্রবার ওই কক্ষটি থেকে তীব্র পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আশুলিয়া থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তালা ভেঙে ভেতর থেকে পচাগলা মরদেহগুলো উদ্ধার করে।

পুলিশ জানান, ঘটনার সত্যতা ও আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। একইসঙ্গে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন, নিহতদের পরিচয় নিশ্চিত করা ও জড়িতদের শনাক্তকরণে একাধিক দল কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিদের্শনা ও আলামত পর্যালোচনা করে পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। উদ্ধারকৃত পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...