• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ বরগুনায় পিতার জিম্মায় ৩ বছরের শিশু, খালার ফৌজদারি রিভিশন খারিজ বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় দুই যুবককে মারধর মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হয় বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু মাদ্রাসা নিয়ে কটূক্তিমূলক পোস্টের অভিযোগে স্কুলশিক্ষক আটক মাদক মামলায় পুলিশ হেফাজতে আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২০ শতাংশ বাড়ছে বেকারি পণ্যের দাম দুই দিন পর ছেলের বিয়ে, বাজার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের

দুই দিন পর ছেলের বিয়ে, বাজার করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মায়ের

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন বাবা-মা।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আনোয়ার হোসেন ঢুলি মালিথা (৫৭) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৪০)। ঢুলি মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের সাহাপুর মালিথাপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢুলি মালিথা প্রায় ৩০ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে ছেলের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী শুক্রবার ছেলে সিয়াম হোসেনের বিয়ে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজারে যাচ্ছিলেন তিনি।

সাহাপুর মালিথাপাড়া থেকে ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢুলি মালিথাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।“


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...