• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ ‘জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে’: রাশেদ খাঁন কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ প্রেমের টানে বরিশালে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামের এক আওয়ামী লীগ নেতা।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।

লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম; কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। আর বর্তমান পরিস্থিতিতে তো কোনো কর্মকাণ্ডে অংশ নেওয়া একেবারেই সম্ভব নয়। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...