• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অন্যের পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টা এবং প্রতারণার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।
‎আটকরা হলেন, চট্টগ্রাম চাঁদগাও নতুন ব্রিজ এলাকার রুহি সুলতানা (২১) ও বরিশাল সদর উপজেলার ভাটিখানা এলাকার জাফরিন আক্তার একা (২৪)।
‎পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম রোড এলাকার শিল্পী আক্তার নামের এক নারীর পরিচয়ে ছদ্মবেশে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করছিলেন রুহি সুলতানা। এ সময় তার সহযোগী হিসেবে জাফরিন আক্তারকেও আটক করা হয়।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা রুহি সুলতানা নিজেকে রোহিঙ্গা হিসেবে পরিচয় দিয়েছেন। তার নিজের কোনো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই বলেও জানা গেছে। পাসপোর্ট করার উদ্দেশ্যে তিনি প্রায় নয় মাস ধরে ঝালকাঠি বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
‎ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক শফিউল্লাহ জানান, দুই নারী পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। তাদের নাম-ঠিকানা যাচাই করতে চাইলে তারা সন্তোষজনক তথ্য দিতে পারেননি। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ছবি মিলিয়ে দেখলে অসংগতি পাওয়া যায়। বাংলাদেশের নাগরিকত্বের পক্ষে গ্রহণযোগ্য কোনো কাগজপত্রও তারা দেখাতে পারেননি।
‎তিনি আরও বলেন, নাগরিকত্ব নিয়ে সন্দেহ হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে পাসপোর্ট প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়ার বিষয়টি ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
‎ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন জানান, পাসপোর্ট কার্যালয় থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই নারীকে আটক করে। তাদের কাছে থাকা কাগজপত্রের তথ্যের সঙ্গে কথাবার্তার মিল পাওয়া যায়নি। তবে তারা রোহিঙ্গা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...