• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাগিংয়ের অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে নিখোঁজের ৬ দিন পর কক্সবাজার থেকে ২ কিশোরী উদ্ধার উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক গ্রেপ্তার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গৌরনদীতে স্কুলশিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার কারাদন্ড সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল আর্থিক গোয়েন্দা ইউনিট বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, গ্রাহককে ফোন করে বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ উল্টো পথে এসে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড

‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন লিখেছেন, ‘জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি! হয়তো সেই ভিক্ষার টাকা পরিশোধ করার জন্য এনসিপিকে এখন গণভিক্ষা কর্মসূচি চালু করতে হচ্ছে ও জামায়াতের পক্ষে খ্যাপ মারতে হচ্ছে। শোনা যাচ্ছে, সামনে স্থানীয় নির্বাচনে জামায়াত নাকি এনসিপিকে আর ভিক্ষা দেবে না! এছাড়া অতীতে বন্যার টাকা মেরে দেওয়ার অভিযোগের কারণে দীর্ঘদিন গণভিক্ষা কার্যক্রম বন্ধ রাখলেও স্থানীয় নির্বাচনের ফান্ড উত্তোলনে আবারও ওয়েবসাইটের মাধ্যমে গণভিক্ষা কার্যক্রমে জোর দেবে এনসিপি। আমি ঘোষণা দিচ্ছি, এনসিপি যদি এককভাবে স্থানীয় নির্বাচন করে, তবে তাদের গণভিক্ষা তহবিলে আমি এক লাখ টাকা অনুদান সংগ্রহ করে দেব।’

তিনি আরও লিখেন, ‘আর হাসনাত আব্দুল্লাহকে ফকিন্নির বাচ্চা বলে সম্বোধন করেছিল রুমিন ফারহানা আপা! জানি না, রুমিন ফারহানা আপার ভাষায় সেসব ফকিন্নির বাচ্চা ১৮ মাসে লাগামহীন দুর্নীতি করে এখন জমিদারের বাচ্চা বনে গেছে কি না! নতুবা আলিশান কার্যালয় ও ফ্ল্যাট ভাড়া দেওয়া এবং জমিদারি ভাবসাব নিয়ে চলাচল করার অর্থ পায় কোত্থেকে? একটা গণঅভ্যুত্থান এদের এক ডজন নেতার জীবন পরিবর্তন করে দিয়েছে। এরা মনে করছে, এদের ১৮ মাসের অবাধ লুটপাটের ইতিহাস মানুষ এতো সহজে ভুলে গেছে!’

‘বিএনপির লোকজন ১৭ বছর ক্ষুধার্ত থেকেও আন্দোলন করেছে, কিন্তু সেসময় হাসনাত আব্দুল্লাহরা ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর লুঙ্গির তলে থাকা ছাড়া আর কী ভূমিকা রেখেছে? বুঝলাম, বিএনপির ওপর মানুষ আস্থা পায়নি বলে ১৭ বছর আন্দোলনে নামেনি, কিন্তু নাহিদ ইসলামদের ওপর আস্থা রাখলে জনগণ কেন তাদেরকে ক্ষমতায় বসাল না? শোনেন, মানুষ কি ভুলে গেছে জামায়াত-এনসিপির প্রধান বিরোধীদল হওয়ার জন্য কামড়াকামড়ির ইতিহাস?’

রাশেদ খাঁন আরও লিখেছেন, ‘মূল বিষয় হলো, বিএনপি-এনসিপিকে জাতীয় পার্টির মতো বিরোধীদল বানাতে রাজি না হওয়ায় এনসিপি-জামায়াত জোটে গেছে। বিএনপির এই সিদ্ধান্তে জামায়াত উপকৃত হয়েছে এবং গণতন্ত্র গৃহপালিত বিরোধীদলের তকমা থেকে রেহাই পেয়েছে! জানি, এজন্য বিএনপির ওপর এনসিপির প্রচুর ক্ষোভ আছে! তবে একথা বলতেই হয়, নতুন বন্দোবস্তের ঠিকাদার এই এনসিপি ক্ষমতার জন্য ছোট্ট বয়সে একটা ধান্ধাবাজ দলে পরিণত হয়েছে! অন্তর্বর্তীকালীন সরকার আরও কয়েকবছর ক্ষমতায় থাকলে, এনসিপির নেতারা দুর্নীতি ও অর্থ পাচারে আওয়ামী লীগকেও পিছনে ফেলত!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...