• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল রূপাতলী বাস মালিক সমিতির সাবেক সভাপতি কাওসার হোসেন শিপন গ্রেপ্তার স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চাইল দুদক ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে : মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বজয়ী কোরআন হাফেজদের সাক্ষাৎ সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন ৬ সুবিধা, অনুমোদন আজ পারিবারিক কলহে মায়ের বিরুদ্ধে সাড়ে ৩ বছরের ছেলেকে হত্যার অভিযোগ ডিলারের অনিয়ম ঘিরে ক্ষোভ; গুদাম থেকে সার ছিনিয়ে নিলেন কৃষকরা স্বামীর পছন্দের নারীকে নিজেই সতীন করে ঘরে তুললেন রুমা দেশে কমদামি সিগারেটের দাম আরও ৩ টাকা বাড়ল; প্রজ্ঞাপন জারি বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ স্থানীয় নির্বাচন সম্ভব নয়

চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘরে থেকে উদ্ধার, কারণ দর্শানোর নোটিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

লক্ষ্মীপুরের রামগঞ্জে রাতের আঁধারে চুরি হওয়া একটি গরু এক সপ্তাহ পর ভোলাকোট ইউনিয়নের এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওই নেতাকে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নলচারা জোয়ার বাড়ির হতদরিদ্র ফাতেমা বেগমের দুটি গরু চুরি হয়। এরপর থেকে গরুর মালিকের স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো সন্ধান পাননি।

অবশেষে গতকাল মঙ্গলবার সকালে ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া একটি গরুর সন্ধান পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছবিটি শনাক্ত করে গরুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে মঙ্গলবার বিকেলে ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার ও সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি স্বাক্ষরিত একটি লিখিত কারণ দর্শানোর নোটিশ দেলোয়ার হোসেনকে পাঠানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন দিনের মধ্যে তাকে এই শোকজের সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে।

রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। চুরি হওয়া গরুটি কীভাবে ওই গোয়ালঘরে পৌঁছাল এবং এর সাথে সরাসরি কারা জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...