• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

গৌরনদীতে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৯ জুন) রাতে উপজেলার তাঁত বোর্ড অফিসের এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ঘরামী বাবু (২৮) পার্শ্ববর্তী মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।

আহতরা হলেন: ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সঙ্গে থাকা তাপস (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থেকে ইসমাইল ঘরামী বাবু মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...