• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
দুই মামলায় জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যুব ও ছাত্রদল নেতার হামলায় গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত বরিশালে সদ্য নিয়োগ পাওয়া সিভিল সার্জনকে বদলী প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় চায়ের দোকানে বসে পরীক্ষকের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা স্ত্রী-শাশুড়িকে খুন করে থানায় হাজির হলেন যুবক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের নৌ-পথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২

গোল্ডেন বুট নিজের করে নিলেন এমবাপ্পে

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে গোল্ডেন বুট জয়ের পথটা আগেই কঠিন করে রেখেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সেই কঠিন পথটা আর পাড়ি দিতে পারেননি লিওনেল মেসি।

সোমবার স্পেনের বিপক্ষে স্বপ্নভঙ্গের ফাইনালের পুরোটা সময় নিষ্প্রভ থাকা আর্জেন্টাইন অধিনায়ক পাননি কোনো গোলের দেখা। ফলে মেসির চেয়ে দুই গোল এগিয়ে থেকে ২০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন এমবাপ্পে।

এর মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের কীর্তিও গড়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

এবারের বিশ্বকাপের ৮ ম্যাচে এমবাপ্পের পা থেকে এসেছে ১০টি গোল। এর পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে এমবাপ্পের চেয়ে ২ গোলে পিছিয়ে থেকেই টুর্নামেন্ট শেষ করেছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের মোট গোলসংখ্যা ৮টি, অ্যাসিস্ট এমবাপ্পের সমান ৪টি।

এ নিয়ে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...