• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক রংপুরে চার খুনের চার্জশিটে ত্রুটি, সংশোধনের পরামর্শ প্রসিকিউশনের ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না: জহির উদ্দিন স্বপন সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা, ১ম শ্রেণির লটারি ও বাকি ক্লাসের পরীক্ষা কবে? বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

খুলনায় চা খেতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয়েছেন গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ আবেদ আলী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তার বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা রয়েছে। খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর কেসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসিসি মার্কেট এলাকায় চা পান করতে গিয়েছিলেন শেখ আবেদ আলী। এ সময় স্থানীয় কয়েকজন তাকে শনাক্ত করে ঘিরে ফেলেন। পরে তাকে মারধর করে আটক করা হয়। একপর্যায়ে খুলনা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন তারা।

শেখ আবেদ আলী গোপালগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর সুক্তাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বাড়ি গোপালগঞ্জের সুক্তাইল ইউনিয়নের চর-সুক্তাইল এলাকায়।

খুলনা সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লাভলী বলেন, স্থানীয় লোকজন শেখ আবেদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাকে থানায় রাখা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শেখ আবেদ আলীর বিরুদ্ধে ঢাকায় আগে থেকেই দুটি মামলা রয়েছে। এ ছাড়া খুলনা নগর ভবনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...