• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মরদেহ গোসলের সময় স্ত্রীর গলায় দেখা গেল আঘাতের চিহ্ন, স্বামী গ্রেপ্তার মুড়ির প্যাকেট হাতে নিতেই বিস্ফোরণ, আহত জামায়াত নেতা ছেলেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল মায়ের, আটক ৪ পিতা-মাতার ভরণপোষণ না দিয়ে নির্যাতন করায় ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন পল্লবীতে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক মারা গেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে গাইবান্ধার তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের বাংলাবাজার এলাকায় সিং জিং জাপান হাসপাতালে মারা যান তিনি।

তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে।

এ বিষয়ে নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, তৌফিক পাঁচ বছর ধরে বাংলাবাজার এলাকায় বসবাস করে। বাবার মৃত্যুর পর জীবিকার তাগিদে সেখানে এক বন্ধুর মাধ্যমে লায়লা গার্মেন্টসে চাকরি নেন। শ্রমিক আন্দোলনে আহত হয়ে আজ হাসপাতালে মারা যান তৌফিক।

তৌফিকের স্কুলশিক্ষক প্রদীব কুমার জানান, বাবার মৃত্যু পরে পরিবারের অভাব ঘোচাতে ঢাকায় যায় সে। আমরা শুনছি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তৌফিক। আজ সকালে খবর এলো আইসিইউতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গাইবান্ধা-৪’র সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামিম কায়সার লিংকন তাৎক্ষণিক নিহত পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। নিহত পরিবারকে সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তার কথা বলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...