• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে যুবককে তুলেনিয়ে হত্যা, চার দিন পর প্রধান আসামি গ্রেফতার ৫৪ বছর বয়সে এইচএসসি পাস, জিপিএ ৪.৬৩ পেয়ে মজনু কাইয়াঁর অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরায় গভীর রাতে পাটের গুদামে আগুন, ১৩০০ মণ পাট পুড়ে ছাই পটুয়াখালীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন জেল হত্যা দিবস আজ এলপিজির পর বাড়ল অটোগ্যাসের দাম অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, জব্দ সিএনজি অটোরিকশা মাদকাসক্ত ছেলের প্রাণনাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন মা সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দিল সরকার

কুড়িলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর প্রগতি সরণিতে (কুড়িল এলাকা)  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের (নিষিদ্ধ ছাত্রলীগ) নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যান মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, একটি মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করে পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে তাদের স্লোগান দিতেও শোনা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িলের দিকে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে দ্রুত সরে যান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...