• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
জন্মনিবন্ধন সনদ আটকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা ইউটিউবে নতুন নিয়মে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর কলকাতার হোটেলে আগুন: নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক চিকিৎসার জন্য হাসপাতালে রোগীর পাশে গোটা পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগে ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। তাদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে কলকাতার নিউমার্কেট সংলগ্ন একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। ব্যস্ত ওই এলাকায় আগুন ছড়িয়ে পড়লে হোটেলে থাকা বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ শুরু করেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক। তাদের পরিচয় স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন। এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

তবে বাকি চারজন নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অগ্নিকাণ্ডে আহত ছয় বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ও নিহত বাংলাদেশিদের বিষয়ে সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

এদিকে বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি এবং বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...