• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন বলেও দাবি করেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জাহাঙ্গীর আলমের রিমান্ড শুনানি শেষে তাকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাসুমা আক্তার। এ সময় বাবাকে দেখতে দুই সন্তানকে নিয়ে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন তিনি।

মাসুমা আক্তার বলেন, তার স্বামী রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তাদের ধারণা। পুরো ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। একইসাথে জাহাঙ্গীরের মুঠোফোন হ্যাক হয়েছিল কি না, সেটিও তদন্তের দাবি জানান।

স্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে মাসুমা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জাহাঙ্গীর আলম বলেননি। তার শিক্ষাজীবন ও চাকরিজীবনের বিভিন্ন তথ্য যাচাই করলেই প্রকৃত বিষয়টি জানা যাবে বলে মনে করেন তিনি।

পরিবারের আর্থিক অবস্থার কথা উল্লেখ করে মাসুমা আক্তার বলেন, তার স্বামী কৃষক পরিবারের সন্তান। একসময় শ্বশুরের উপার্জনে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। এখন পরিবারের সদস্যরা জাহাঙ্গীর আলমের আয়ের ওপর নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের সময়েও তার স্বামী কোনো ধরনের বিশেষ সুবিধা পাননি।

এদিকে রবিবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য আদান-প্রদানের সাথে জড়িত ছিলেন জাহাঙ্গীর আলম। তার মুঠোফোনে পাওয়া কয়েকটি বার্তার সূত্র ধরেই মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...