• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাগুরায় রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে জেলার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা ও সার্বজনীন উৎসব। গত বছর ৮৩টি মণ্ডপে এই পূজার আয়োজন করা হলেও এবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২টিতে।

হিন্দু ধর্মাবলম্বীদের পূজাচার হলেও বছরের পর বছর ধরে এটি মাগুরায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, মাগুরায় ৭৫ বছরেরও বেশি সময় ধরে জাঁকজমকপূর্ণভাবে এই পূজা এবং পূজাকে ঘিরে মেলা ও উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ ভক্ত ও দর্শনার্থী এ উৎসবে যোগ দেন।

জানা গেছে, ১৯৫০ সালের দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজা শুরু করেন। পেশায় তিনি মুদি ব্যবসায়ী হলেও তার গোষ্ঠীর অধিকাংশ মানুষ ছিলেন মৎস্যজীবী। বর্ষা মৌসুমে পেশাগত কারণে স্থানীয় মৎস্যজীবীরা বিভিন্ন নদীতে মাছ শিকারে ব্যস্ত থাকায় শারদীয় দুর্গাপূজায় ঠিকমতো অংশ নিতে পারতেন না। গোষ্ঠীগত মানুষের সুবিধার্থে সতীশ মাঝি নিজ এলাকায় একক আয়োজনে কাত্যায়নী পূজা শুরু করেন। সময়ের পরিক্রমায় তা এখন মাগুরার অন্যতম প্রধান সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

সত্তরের দশকে শহরের পারনান্দুয়ালী, ছানাবাবুর বটতলা ও নিজনান্দুয়ালী—এই তিনটি মণ্ডপে পূজার আয়োজন সীমাবদ্ধ থাকলেও দিনে দিনে এর ব্যাপ্তি বেড়েছে। এ বছর জেলার ১০২টি মণ্ডপের মধ্যে মাগুরা পৌর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে ২১টি। বিশেষ করে শহরের ছানাবাবুর বটতলা, নিজনান্দুয়ালী আশ্রম ও জামরুলতলা পূজামণ্ডপ ঘিরে পুরো শহর বর্ণিল সাজে সেজেছে। নান্দনিকভাবে সাজানো হয়েছে মণ্ডপ, চৌহদ্দি ও প্রবেশপথ।

পাশাপাশি বসেছে মেলা; যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ নানা আয়োজন। প্রতিবছর দশমীর মধ্য দিয়ে পূজা শেষ হলেও মাসব্যাপী মেলা চলে; তবে এবার মেলার পরিসর ও সময়কাল সংক্ষিপ্ত করা হয়েছে।

মাগুরা শহরের ছানাবাবুর বটতলা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, কাত্যায়নী হেমন্তকালীন পূজা। দুর্গাপূজার এক মাস পর প্রতি বছর এটি অনুষ্ঠিত হয়। ষষ্ঠী দিয়ে শুরু হয়ে দশমীতে শেষ হয়। এই পূজাকে সামনে রেখে মাগুরায় ভক্তদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরও সমাগম ঘটে। তাই এটি মাগুরার ঐতিহ্য ও সার্বজনীন উৎসব।

মাগুরা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, এবারের উৎসবে অন্তত ১০ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। উৎসবের নিরাপত্তায় পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পূজা ও মেলা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভ্রাম্যমাণ আদালতের চারজন ম্যাজিস্ট্রেট নিয়োগের পাশাপাশি প্রতিটি মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...