• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

পুলিশের ১৪ কর্মকর্তাকে বদলি, সাত জেলায় নতুন এসপি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাট এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে খুলনা, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী এবং এসআরইউ ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...