• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, কৃষক লীগ নেতার মৃত্যু বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির নাসিং অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত অন্তু’র বিরুদ্ধে সাইবার মামলা প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা তিন লাখ ছাত্রীকে দেওয়া হবে বাইসাইকেল, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে পুলিশ রাতভর অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কক্সবাজারের সাবেক সংসদ আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে।

বুধবার (২৫ নভেম্বর) সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে নগরের জল্লারপাড়স্থ ‘হোটেল গ্র্যান্ড প্যালেসে’ অভিযান চালিয়ে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

সিলেটে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, তাদের কাছে গোপন সংবাদ ছিলো এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন অবস্থান করছেন। এই খবরের ভিত্তিতেই রাত ১২টা থেকে হোটেলটিকে ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদেরকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

হোটেল কর্তৃপক্ষ জানান, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃতরা মঙ্গলবার সকালে হোটেলটিতে উঠেছিলেন।

এদিকে নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে নিষিদ্ধ যুবলীগের শীর্ষ কয়েকজন নেতা অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানা ও ডিবি পুলিশ অভিযান চালায়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীরাও হোটেলটির নিচে অবস্থান নেন। অভিযান শেষে বুধবার ভোররাত ৫টার দিকে ওই চারজনকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।

তবে তারা কেন সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে এমপি নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে স্ত্রী শাহীন আক্তার দলীয় মনোনয়ন পেয়ে এমপি হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...