• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা তিন লাখ ছাত্রীকে দেওয়া হবে বাইসাইকেল, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগ, ছাত্রশক্তি নেতাদের বিরুদ্ধে মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির শেষ নেই! পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ সফল প্রতিস্থাপন, স্ত্রীর কিডনি দানে নতুন জীবন পেলেন স্বামী

নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাকে ময়মনসিংহের এসআরবি-১৪-তে বদলি করা হয়।

সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন এই পুলিশ কর্মকর্তা। ওই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, আবুল হাসানের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ৫ আগস্টের আগে নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনকালে আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।

শাহ আলম সৈকতের দাবি, আবুল হাসানের নেতৃত্বে তার বাসায় একাধিকবার অভিযান চালানো ও ভাঙচুর করা হয়েছিল। এ সময় পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আবুল হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগ করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...