• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
দিল্লি মিশনের দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম কক্সবাজারের সাবেক এমপি বদির ছেলে ও ২ ভাই আটক ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, কৃষক লীগ নেতার মৃত্যু বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির নাসিং অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত অন্তু’র বিরুদ্ধে সাইবার মামলা প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা তিন লাখ ছাত্রীকে দেওয়া হবে বাইসাইকেল, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ, কৃষক লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে টমাস আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পারচৌকা এলাকার একটি মাঠের ঘাসের জমিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাস কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি কৃষক লীগের নেতা ছিলেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকার একটি ধানখেতের পাশে ককটেল বানাচ্ছিলেন টমাসসহ আরও তিন যুবক। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই মারা যান টমাস। বাকি তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে টমাসের মরদেহ উদ্ধার করে।

এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি মতিউর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...