• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির নাসিং অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত অন্তু’র বিরুদ্ধে সাইবার মামলা প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ, নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আ.লীগ’ পরিচয় দেওয়া সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা তিন লাখ ছাত্রীকে দেওয়া হবে বাইসাইকেল, চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ পটুয়াখালীতে সাংবাদিকের উপর হামলার অভিযোগ, ছাত্রশক্তি নেতাদের বিরুদ্ধে মুলাদীতে সেতু আছে, পাটাতন নেই, জনভোগান্তির শেষ নেই! পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানার ঘোষণা ফকির সমিতির সভাপতির

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তির সময়সীমা বেঁধে দিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন স্থানীয় ‘ফকির কমিটির’ সভাপতি। তার ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না এবং এই নির্দেশনা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হবে বলে মাইকিংয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দিয়ে জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। ঘোষণায় নির্ধারিত সময়ের পর কেউ ভিক্ষা করলে তার বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেউ ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানার ঘোষণাও দেন তিনি।

ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ এবং নিয়ম লঙ্ঘনে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে; পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ উদ্যোগটিকে বাজারের শৃঙ্খলা বজায় রাখার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন যে জরিমানা বা কারাদণ্ড দেওয়ার মতো শাস্তি ঘোষণার আইনগত এখতিয়ার কোনো স্থানীয় কমিটির রয়েছে কি না।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, তিনি এ বিষয়ে অবগত নন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...