• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে খুলনায় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক রংপুরে চার খুনের চার্জশিটে ত্রুটি, সংশোধনের পরামর্শ প্রসিকিউশনের ঘরের দরজা আটকে বাইরে গিয়েছিলেন মা, পুড়ে অঙ্গার ছেলে, মেয়ে হাসপাতালে বিসিবির পরিচালক মিজানের অপসারণ দাবিতে বরিশালে মশাল মিছিল দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, তা হবে না: জহির উদ্দিন স্বপন সরকারি স্কুলে ভর্তি নিয়ে বড় ঘোষণা, ১ম শ্রেণির লটারি ও বাকি ক্লাসের পরীক্ষা কবে? বিএনপি নেতার বাসায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, আটক ৪ শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সাফল্যের স্বীকৃতি পেয়েছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ফাঁড়িটি। একই অভিযানে সার্বিক কার্যক্রমের মূল্যায়নে দেশের সব নৌ পুলিশ অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল নৌ পুলিশ অঞ্চল।

গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে নৌ পুলিশের কার্যক্রম মূল্যায়নে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও নৌ পুলিশ প্রধান মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের, ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দসহ বিভিন্ন কার্যক্রমে অবদান রাখায় হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে। এ তালিকায় দ্বিতীয় হয়েছে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি এবং তৃতীয় হয়েছে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, মৎস্য অধিদপ্তর ও হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথে অপরাধ দমনে নৌ পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...