• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু কীর্তনের খাবার নিয়ে বিরোধের জেরে যুবককে গুলির অভিযোগ দুই বছর বয়সে স্কুটার কিনতে গিয়ে ভাইরাল, পড়াশোনার দায়িত্ব নিল শোরুম উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা অন্তুর ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে বরিশালে সংহতি সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম বোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩ ভালোবাসার দৃষ্টান্ত, স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা বরগুনায় বিয়ের দাবিতে কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন

সাড়ে ৩ বছর ধরে মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল ‘খাচ্ছেন’ ইউপি সদস্য

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুড়িগ্রামের উলিপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। প্রায় সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন আম্বিয়া বেগম নামে এক নারী।

অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো.বাবলু মিয়া। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, আম্বিয়া বেগম দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় জোলাপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। তার শাশুড়ি আমেনা বেগমের নামে খাদ্যবান্ধব কর্মসূচির একটি চালের কার্ড রয়েছে। কার্ড নম্বর ১৬৯। প্রায় সাড়ে তিন বছর আগে আমেনা বেগম মারা যাওয়ার পর ওই কার্ডে দুই-তিনবার চাল উত্তোলন করা হয়।

পরবর্তী সময়ে কার্ডের নাম পরিবর্তন করে স্বামী অথবা নিজের নামে করে দেওয়ার কথা বলে ইউপি সদস্য বাবলু মিয়া জাতীয় পরিচয়পত্র, ছবি ও খাদ্যবান্ধব কর্মসূচির মূল কার্ডটি নিয়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই এলাকার চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে আম্বিয়া বেগম জানতে পারেন, তার শাশুড়ির নামে থাকা কার্ডের বিপরীতে চাল উত্তোলন করে আসছেন ইউপি সদস্য বাবলু মিয়া। এতে গত সাড়ে তিন বছর ধরে সরকারি খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

অভিযোগকারী আম্বিয়া বেগম বলেন, সাড়ে তিন বছর আগে আমার শাশুড়ী মারা যাওয়ার পর দুইবার চাল পেয়েছি। পরে মেম্বার বলেন আপনার শাশুড়ী মারা যাওয়া কার্ডটি বাতিল হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মুল কার্ডটি স্বামী ও আপনার ছবি ভোটার আইডি দেন আমি কার্ডটি করে দেবো, এই কথা বলে নিয়েছে। পরে আর সে কার্ড করে দেয়নি। সাড়ে তিন বছর পর কয়েক দিন আগে খাদ্য অফিসে গিয়ে জানতে পারি আমার শাশুড়ীর নামে কার্ডটি এখনো চালু রয়েছে। পরে চাল বিতরণের ডিলার মো. শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আপনার শাশুড়ীর কার্ডের চাল মেম্বার বাবলু মিয়া তুলছেন। পরে ১৬ নভেম্বর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছি। আমি মেম্বারের শাস্তি ও চালের ক্ষতিপূরণ দাবি জানাই। সরকার যদি চালের কার্ডটা করে দিতো তাহলে আমার অভাবের সংসারটা ভালো ভাবে চলতো।

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. শফিকুল ইসলাম বলেন, আমি এক বছর হলো চালের ডিলারশীপ পেয়েছি এই এক বছরে আমার কাছ থেকে চালের কার্ডটি ইউপি মেম্বার নিয়ে এসে চাল তুলেছেন।

এ বিষয়ে  ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু মিয়া জানান, আমি আমেনা ও আম্বিয়া বেগমকে চিনি না। আমাকে সে কোন কাগজ পত্র দেয়নি। সামনে ইউপি নির্বাচন আমাকে ফাঁসানো চক্রান্ত করছে একটি মহল। আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেব আমি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ বলেন, অভিযোগ পত্রটি আমি হাতে পাইনি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ওই নারীকে আমার কাছে আসতে বলেন।”

এদিকে সরকারি খাদ্যসহায়তা নিয়ে এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...