• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পিরোজপুরে জামায়াতের জেলা কমিটি গঠন বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী সন্ত্রাসীদের ফিরিয়ে আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়েই আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাড়ে ৩ বছর ধরে মৃত নারীর খাদ্যবান্ধব কর্মসূচির চাল ‘খাচ্ছেন’ ইউপি সদস্য বিএনপি ক্ষমতায় গেছে বলেই ভিসি হয়েছি, লুকানোর কিছু নেই: জবি উপাচার্য মুক্তিপণ’ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাটের বিএনপি নেতা হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা ​ডিবির অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান অভি গ্রেফতার নিখোঁজের চার ঘণ্টা পর আন্দোলনে নেতৃত্ব দেওয়া নার্সিং শিক্ষার্থী উদ্ধার, থানায় বিক্ষোভ মোবাইল চুরির অভিযোগে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, ছেলের আকুতিতেও মন গলেনি নির্যাতনকারীদের

ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর চরভাটারা কান্দা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের অংশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। পরে কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায় তারা। সকাল ৬টার দিকে স্থানীয় বাসিন্দা ওলি ডাকুয়া কার্যালয়ে আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন হাওলাদার বলেন, ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে তারা।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জীবন এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে তারা সতর্ক অবস্থানে ছিলেন। ভোররাতে কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যান তিনি। এতে আনুমানিক ১০ থেকে ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিএনপি নেতাদের অভিযোগ, আগের রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করলে তারা বাধা দেন। এর জের ধরে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পাঠানো হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...