• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাতে তুলে দিলেন রাশেদ খাঁন বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা বরিশালে নাশকতার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ তিন যুবলীগ নেতা বরিশালে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিসংযোগ বরিশাল থেকে নিখোঁজ সিভিল জজ আদালতের বিচারকে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে উদ্ধার পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ, প্রথম ভোট ২১ জানুয়ারি বরগুনার আমতলীতে ককটেল বিস্ফোরণ-বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ বাগেরহাটে ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধের চেষ্টা ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন ও জাতীয়তাবাদী কৃষক দলের (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা।

রাত ১০টার দিকে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুই জন নিহতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা শহরে একটি মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালায়। হামলায় কৃষকদল নেতা শাহিন ও জাসাস নেতা সোহেল মোল্লা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...