• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

​খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এরপর তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। সিঁড়ির আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিজে থেকেই নিভে যায়।

​খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে বড় কোনো ক্ষতি না হলেও সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে।

​ওসি আরও বলেন, যে মোটরসাইকেলটি ব্যবহার করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় সেটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। গত ২০-২৫ দিনে সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতার তথ্য পাওয়া না গেলেও পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...