• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে বিএনপির এক নেতা ও নেত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার রাতে এবং রোববার সকালে পৃথকভাবে জিডি দুটি করা হয়।

জিডি দুটি করেছেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু এবং উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ বলেন, ১৩ নভেম্বর দিবাগত রাত ৯টার দিকে উপজেলা গেট সংলগ্ন আমার বাসায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুকে কফির আমন্ত্রণ করি। এসময় তিনি আমার বাসায় এসে আমার ছেলের সঙ্গে কথা বলছিলেন। এরইমধ্যে ছাত্রদল ও যুবদলের কিছু বিপদগামীকর্মী আমার বাসার দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে আমাদের দুইজনকে নিয়ে অপপ্রচার শুরু করে।

তিনি আরও বলেন, এআই দিয়ে ছবি বিকৃত করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মানুষের কাছে সরবরাহ করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। যে কারণে রোববার এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।

অভিযোগ করে তানিয়া মাহমুদ বলেন, আমি উপজেলা বিএনপির আহ্বায়ক সরোয়ার আলম বিপ্লব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর ব্যানারে রাজনীতি করি। এটা কয়েকজন নেতার সহ্য হয় না। এ জন্য আমাকে নিয়ে দীর্ঘদিন যাবত প্রোপাগান্ডা চালিয়ে আসছে। তবে এসব নেতা কারা সে বিষয়ে তিনি (তানিয়া) বিস্তারিত কিছু বলতে চাননি।

অপরদিকে, বিএনপির নেতা-নেত্রীকে নিয়ে অপপ্রচারের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ দলীয় অসংখ্য নেতাকর্মীরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা এটিকে দলের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, সাধারণ ডায়েরি দুটির বিষয়ে তদন্ত করে মিথ্যা তথ্য ছড়ানোর প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...