• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

এক হাজার জুলাইযোদ্ধাকে বিনামূল্যে মালয়েশিয়া পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে এক হাজার জুলাই যোদ্ধাকে বিনামূল্যে দেশটিতে পাঠানো হবে। আহত, গুম ও পঙ্গুত্বের শিকার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে এ এক হাজার জনকে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এদিন বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রশ্নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আতাউর রহমান জানতে চান, তার নির্বাচনী এলাকা নড়াইল-২ আসনের নড়াইল সদর উপজেলার আংশিক ও লোহাগড়া উপজেলায় বর্তমানে কতজন কর্মক্ষম বেকার যুবক-যুবতী রয়েছেন এবং গত তিন বছরে জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে কতটি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এ ছাড়া স্থানীয়ভাবে কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোনো বিশেষ কর্মসূচি রয়েছে কি না, থাকলে বরাদ্দ, উপকারভোগীর সংখ্যা ও বাস্তবায়নের সময়সীমা জানতে চান তিনি।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করছে না। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে যে ১০ হাজার কর্মী ফ্রি যাবেন, তাদের মধ্যে এক হাজার জুলাইযোদ্ধাকে (আহত, গুম ও পঙ্গুত্বের শিকার) বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানো হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...