• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এসপি জাহাঙ্গীরের ফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে, দাবি স্ত্রীর উৎসবমুখর পরিবেশে মাগুরা, ১০২ মণ্ডপে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা আনসারের নতুন ডিজি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, রাষ্ট্রদূত হচ্ছেন দুই সেনা কর্মকর্তা টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবার গোপালগঞ্জের ৩ থানার ওসিকে বদলি গৌরনদীতে বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি বাংলাদেশের পর এবার পাকিস্তানেও নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস জাতীয় ছাত্রশক্তির ঢাবি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ টাকা আদায় নারী সার্জেন্টের

ঝালকাঠিতে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা বেগম (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দ্বিতল ভবনের নিচতলার সিঁড়ির সামনে পাকা রাস্তা থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আসমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি কাউখালী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। একই ঘটনায় তার স্বামীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...