• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত ১১ দলের সিলেটমুখী লংমার্চ ১০০ আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার ঘুমন্ত কিশোরীর শরীরে মামির গরম পানি, ৪৯ দিন পর মৃত্যু একই কক্ষ থেকে বাবা ও ২ মেয়ের লাশ উদ্ধার, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে ছোট ভাইয়ের দাফন শেষ হতেই মারা গেলেন বড় ভাই গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, বিএনপি নেতার মৃত্যু স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, প্রাণ গেল ঘুমন্ত মেয়ের; মৃত্যুর সঙ্গে লড়ছেন অন্তঃসত্ত্বা মা মধ্যরাতে শিশুসন্তানসহ সেতু থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা, উদ্ধার করল পুলিশ বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় স্থগিত ১১ দলের সিলেটমুখী লংমার্চ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

অনিবার্য কারণে ২১ নভেম্বরের ঢাকা থেকে সিলেট লংমার্চ স্থগিত ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে জোট সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বিষয়টি জানিয়েছেন।

জামায়াতের কেন্দ্রীয় নেতারা জানান, সিলেটমুখী মহাসড়কের দুরবস্থার কারণে স্থানীয় পর্যায় থেকে রেলপথে লংমার্চের প্রস্তাব আসে। পরিকল্পনা অনুযায়ী, ট্রেনে সিলেটে গিয়ে রেলস্টেশনের কাছাকাছি কোনো স্থানে পথসভা করার চিন্তা ছিল। এতে সড়কপথে সাধারণ মানুষের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে বলে মনে করেছিলেন নেতারা।

এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আপাতত সিলেটমুখী লংমার্চের নতুন কোনো তারিখ ঠিক করা হয়নি। দলের শীর্ষ নেতারা বৈঠক করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

অন্যদিকে ১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, আগের কর্মসূচিগুলোর মূল্যায়ন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১-দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। এরপর তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচির সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...