• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত বন্ধুত্বের টানে দূরে দাঁড়িয়েই মুসলিম বন্ধুকে শেষ বিদায় জানালেন সুরেশ চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৩ ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার

চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এইচএসসির সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সম্পূরক পরীক্ষার ফলাফলের কারণে যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ছিলেন, তাঁদের কথা বিবেচনা করেই আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর বেলা ১১টা থেকে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের সময় বাড়িয়ে ২০২৭ সালের ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট করা হয়েছে। অন্যদিকে, আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারের ভর্তি কার্যক্রমে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা ও জিপিএর শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তাঁদের পরীক্ষার ফল প্রকাশ এবং আবেদনপ্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সময় বাড়িয়েছে। ফলে নিয়মিত এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও চবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তবে আবেদনের সময়সীমা বাড়ানো হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ আবেদন ও ফি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পেলেও পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে আগের ঘোষিত সময়সূচি অনুসারেই।

এ বিষয়ে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন গণমাধ্যমে বলেন, ‘যে শিক্ষার্থী ফেল করেছে, তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের সুবিধার জন্য ভর্তির আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে সম্পূরক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা ভর্তি আবেদনের জন্য বাড়তি সময় পাবেন। একই সাথে নির্ধারিত সময়ে আবেদন করতে না পারার আশঙ্কাও দূর হবে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...