• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের মারধরে ছোট ভাই নিহত বন্ধুত্বের টানে দূরে দাঁড়িয়েই মুসলিম বন্ধুকে শেষ বিদায় জানালেন সুরেশ চবিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়ল মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন উদ্দিন সিকদার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ নিহত ৩ ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ আগৈলঝাড়ায় ইজিবাইকে মিলল শক্তিশালী বোমা, চালক গ্রেপ্তার

আগৈলঝাড়ায় শিক্ষক নেতাসহ গ্রেপ্তারকৃত চারজনকে জেলহাজতে প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির টানা ১৪ বছরের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত সোহরাব হোসেন বাবুল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই শিক্ষক নেতাকে সেরাল গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন রাতে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু বখতিয়ার ও ছাত্রলীগ কর্মী কাওসার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পরিবারের সদস্যদের অভিযোগ, কোন সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়াই তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক সোহরাব হোসেন বাবুল মাষ্টার কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল হাসান সাগর সেরনিয়াবাতের বাবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...