• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও মারধরে মো. নাঈম খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের উত্তর শিমরাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. নাঈম খান উত্তর শিমরাইল এলাকার আব্দুল মালেক ও আনোয়ারা বেগম দম্পতির ছেলে। তিনি পেশায় একজন চা দোকানি ছিলেন।

অন্যদিকে এ ঘটনায় অভিযুক্তরা হলেন- একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে মো. হোসেন (৫০), তার স্ত্রী মায়া আক্তার (৪০) এবং ছেলে মো. ইকবাল হোসেন (২৫)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির সামনের চলাচলের রাস্তা নিয়ে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী মো. হোসেনের সঙ্গে নাঈম খানের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে অভিযুক্ত হোসেন রাস্তার ওপর টিনের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে নাঈম খান রাস্তার ওপর দেওয়া সেই টিনের বেড়া সরাতে গেলে প্রতিবেশী মো. হোসেন, তার স্ত্রী মায়া আক্তার ও ছেলে ইকবাল হোসেনের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা দিয়ে এবং কিল, ঘুষি ও লাথি মেরে নাঈম খানের মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার আল-রাফি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাতা ইমরান জানান, রাস্তার জায়গা নিয়ে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার শ্বশুরের ওপর এই হামলা চালানো হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় মূল অভিযুক্ত আটক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...