• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ভিসা আবেদনে নতুন নিয়ম, বাধ্যতামূলক অঙ্গীকারনামা পিরোজপুরে জেলায় দীর্ঘ ৩৫ বছর পর নতুন জামায়াতের আমির মাওলানা আব্দুর রব সেন্টমার্টিনে পৌঁছাল মৌসুমের প্রথম জাহাজ, গেলেন ৮৩৬ পর্যটক এনসিপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় নেত্রী সামান্তা শারমিন টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা ‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক

‘কত বড় সাহস, গায়ে হাত দেয়’ জামিনের প্রশ্ন শুনে সাংবাদিককে গালাগাল পরীমনির

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পরই সাংবাদিকের প্রশ্ন করা নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। গাড়িতে ওঠার সময় এক ব্যক্তির বিরুদ্ধে তার গায়ে হাত দেওয়ার অভিযোগ তোলেন এই অভিনেত্রী। এ নিয়ে মুঠোফোন হাতে ভিডিও ধারণ করতে থাকা ওই ব্যক্তির সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি।

এ সময় পরীমনিকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার আদালত চত্বরে ঘটে এ ঘটনা। তবে ঠিক কী ঘটেছিল সেখানে?

ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহকারীদের সঙ্গে নিয়ে আদালত থেকে বের হচ্ছিলেন পরীমনি। হেঁটে নিজের সাদা গাড়ির দিকে যাওয়ার সময় তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। দূর থেকেই অনেকে জামিনের পর তার প্রতিক্রিয়া জানতে চান। প্রশ্ন করা হয়, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’

যদিও কারও প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে যান পরীমনি। গাড়িতে ওঠার ঠিক আগমুহূর্তে হঠাৎ এক ব্যক্তির দিকে তেড়ে যান তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে বলেন, ‘তুই আমার হাত দিয়েছিস ক্যান!’

এ সময় মুঠোফোন হাতে থাকা ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার গায়ে হাত দিব কেন? আমি ভিডিও করছি।’ অন্যদিকে, পরীমনির পাশ থেকে তার সহকারীরাও অভিযোগ করেন, ‘আপনি গায়ে হাত দিয়েছেন। আপনার হাত ছিল।’

ঘটনাটি প্রায় ৩০ সেকেন্ড ধরে চলে। একপর্যায়ে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন পরীমনি। গণমাধ্যমকর্মীদের সামনেই ওই ব্যক্তির ওপর বারবার ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত ব্যক্তিদের কয়েকজন অভিযুক্ত ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর রাগ নিয়েই দ্রুত গাড়িতে ওঠেন পরীমনি। গাড়িতে ওঠার আগমুহূর্তেও বিরক্তি প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, অভিযুক্ত ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘তার গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’ পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরীমনির গাড়ি।

 

যে মামলায় আদালতে আত্মসমর্পণ, পেলেন জামিন

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় গতকাল বুধবার পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন এই চিত্রনায়িকা।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। পরে বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিন মঞ্জুর করেন। আদালতের আনুষ্ঠানিকতা শেষে বের হওয়ার পরই আদালত চত্বরে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...