• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এ সময় ২০টির মতো ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট ও আগুন দেওয়া হয়। এছাড়াও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মাস আগে স্থানীয় মুসল্লিরা বাহেরান্দি জামে মসজিদের সভাপতি হিসেবে মোশারফ ফকিরের নাম ঘোষণা করেন। এ সময় আরেকপক্ষ বাচ্চু মোড়লকে সভাপতি হিসেবে দাবি করেন। এ নিয়ে মোশারফ ফকির ও বাচ্চু মোড়লের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ তৈরি হয় এবং বেশ কিছুদিন ধরে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

এরই সূত্র ধরে গত সোমবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। বুধবার সকালে একাধিক ককটেল বিস্ফোরণের পর আবারও শুরু হয় দুইপক্ষের সংঘর্ষ। এছাড়াও স্থানীয় তামিম মাতুব্বরের বাড়িসহ প্রায় ২০টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেওয়া হয়। এই ঘটনায় ৫ জন আহত হয়। তবে আহতদের নাম জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ। উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সামান্য বিষয় নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে দুইপক্ষ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই পুলিশের একাধিক টিম অপরাধীদের নামের তালিকা করে তাদের ধরতে কাজ শুরু করেছে।

ঘটনার পর থেকে মোশারফ ফকির ও বাচ্চু মোড়লের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...