• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

মেহেন্দীগঞ্জ যুবদল নেতা আলামিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের মেহেন্দীগঞ্জে যুবদল নেতা আলামিন হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি মনজু হাওলাদারকে ১১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে কাজিরহাট থানা-পুলিশ।

মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মনজু হাওলাদার (৩৬) মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রতনপুর গ্রামের আবদুল গণি হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে বিদ্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন হাওলাদারকে পথরোধ করে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলামিনের বাবা সালাম হাওলাদার বাদী হয়ে মনজুকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মনজুর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

দীর্ঘ ১১ বছর পর মামলার প্রধান আসামি গ্রেপ্তারের ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁরা দ্রুত বিচার সম্পন্ন করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলামিনের বাবা ও মামলার বাদী সালাম হাওলাদার বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনজু তার বাহিনী নিয়ে আমার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি ছেলের হত্যার বিচার চাই। আসামি মনজুর ফাঁসি দাবি করছি। দ্রুত যেন এ হত্যাকাণ্ডের বিচার হয়, এটাই প্রশাসনের কাছে আমার দাবি।’

কাজিরহাট থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার প্রধান আসামি মনজুকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...