• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পকেট গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ‘ডিসেম্বরে আপার ফেরার কোনো সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নাহিদ ইসলাম বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত কুয়াকাটায় পর্যটকবাহী ভ্যান উল্টে প্রাণ গেল নারী চিকিৎসকের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত এইচএসসির ফল পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া

বিয়ের আসর থেকে পুলিশ কর্মকর্তা বরের মোটরসাইকেল চুরি

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

যশোরের মণিরামপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বরের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত। তার বাড়ি কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে।

পারিবারিক সূত্র জানিয়েছে, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে সালাউদ্দিনের ফুফাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে বিয়েবাড়িতে যান। সালাউদ্দিন ছিলেন বরের গাড়িতে।

বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বলেন, বিয়ে বাড়ির সামনে অন্য গাড়ির পাশে পাঁচ-ছয়টি মোটরসাইকেল রাখা ছিল।

বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দেখা যায় মোটরসাইকেলটি নেই। আশপাশে খুঁজেও সন্ধান মেলেনি। এরপর তিনি ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন।

সেলিম জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেনকে জানানো হয়। বুধবার (২১ অক্টোবর) বউভাতের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।

তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন অবশ্য বলেছেন এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...