• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মনপুরায় মসজিদ থেকে ডেকে দুই ভাইকে পেটানোর অভিযোগ দুর্গাপূজায় ৩ দিন বন্ধ থাকবে ব্যাংক অভিনেত্রী নাসিমা খান আর নেই দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে

ঝালকাঠিতে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মা ইলিশ ও দেশীয় মাছের সুরক্ষায় ঝালকাঠি সদর উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে ঝালকাঠি সদর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

মৎস্যসম্পদ রক্ষা এবং মাছের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ অভিযান চালানো হয়। জব্দ করা জাল পুড়িয়ে বিনষ্টের মাধ্যমে অবৈধ জালের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মা ইলিশসহ দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...