• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি প্রকাশ বরিশালে সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, মসজিদ-মন্দির-গির্জায় প্রচারণার নির্দেশ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে হোটেলের রেজিস্টারে তাজমিনের নাম ‘তানজু আক্তার’, পরিচয় দেন রাজুর স্ত্রী হিসেবে ফেসবুকে পরিচয় থেকে বিয়ে, পাকিস্তানি যুবক এখন কুষ্টিয়ায় নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি-সেতু

নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে গোয়া পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৯৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ায় ওশান পার্কের বাসভবন থেকে নানা পাটেকারকে উদ্ধার করে বানবোলিমের মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। এ ঘটনায় পরবর্তী তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মকর্তা নীতিন নায়েক।

পুলিশের এ ধরনের মামলা করা নিয়মিত প্রক্রিয়ার অংশ। বাড়িতে একা থাকা অবস্থায় কারও মৃত্যু হলে এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মৃত্যুর কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ এ ধরনের মামলা করে। কোনো অস্বাভাবিকতা বা অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ মামলাটি করেছে।

বৃহস্পতিবার এএনআইকে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালগর বলেন, ‘ভোর ৪টা ২০ থেকে ৪টা ৩০ মিনিটের দিকে তাকে আমাদের হাসপাতালে আনা হয়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এরপর আমাদের পুলিশকে জানাতে হয়েছে, কারণ এটি একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি)।’

বৃহস্পতিবার রাতে পুনের দোঞ্জে এলাকায় নিজের খামারবাড়িতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নানা পাটেকারের শেষকৃত্য সম্পন্ন হয়। ওই দিন সন্ধ্যায় গোয়া থেকে তার মরদেহ পুনেতে নেওয়া হয়। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে খামারবাড়িতে ভিড় করেন হাজারো ভক্ত।

শেষকৃত্যের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নানার ছেলে মালহার পাটেকার। তিনি বলেন, ‘নানা সাহেবের মতো মানুষ কখনো সত্যিকার অর্থে আমাদের ছেড়ে চলে যান না। তার অর্জন তাকে অমর করে রেখেছে। তিনি সব সময় বিশ্বাস করতেন, সবাইকে একসঙ্গে হয়ে বিশ্বজুড়ে সঠিক পথ অনুসরণ করা উচিত।

সূত্র: হিন্দুস্থান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...