• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কিছু পরিবর্তন আসতে পারে বলে মনে করেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন।

এদিন দুপুর ১টা ১৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

মোদির পতন হলে ভারতের পরিস্থিতি কীভাবে বদলাতে পারে, সে বিষয়ে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন হলে কি তার দেশ বদলে যাবে? কিছুটা তো বদলাবেই।’ তার মতে, মোদির পতন হলে ভারতে মুসলিমবিদ্বেষী রাজনীতি কিছুটা হলেও বাধার মুখে পড়তে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র কমবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের মানুষের ওপর মোদি ও তার রাজনীতির প্রভাবের প্রসঙ্গও তুলে ধরেন আসিফ নজরুল। তিনি লেখেন, ‘মোদি আর তার রাজনীতির বলি হয়ে এ দেশের মানুষ নানাভাবে ভুক্তভোগী হয়েছিল। তারা ও তাদের পরিবার কিছুটা সান্ত্বনা পাবে।’

পোস্টের শেষাংশে নিজের অবস্থান তুলে ধরে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...