• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের অভিযোগ কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বরিশালে মাদকের আসরে আটক এএসআই দেলোয়ার সাময়িক বরখাস্ত ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুমনের খালাশাশুড়ি ও বোনজামাইকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের বাড়ি কুমিল্লার জয়নগর এলাকায়। তিনি বেশির ভাগ সময় রাতে কুমিল্লার পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। তার নিজস্ব বাড়ি নেই। তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। কিছুদিন আগে ঘর বিক্রি করে সেখান থেকে চলে যান বলে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। অটোরিকশাটি জব্দ করে সেটির সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা আবদুল আলীম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সদস্যরা নগরীর রেসকোর্স এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা গেছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে সে কক্সবাজারে গিয়েছিল বলে জানা গেছে। ফেরার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নেমেছিল সে।

মৃত্যুর আগে বাবার মুঠোফোনে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল তাজমিন।

এ ঘটনায় তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনার পর থেকে অটোরিকশাচালক সুমন আত্মগোপনে রয়েছেন। তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই এবং তিনি মুঠোফোনও ব্যবহার করেন না। ফলে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সময় লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...