• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহে প্রতিমা ভাঙচুরের অভিযোগ কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর বরিশালে মাদকের আসরে আটক এএসআই দেলোয়ার সাময়িক বরখাস্ত ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল

পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘হানি ট্র্যাপ’ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভান্ডারিয়া বাজার সংলগ্ন রিজার্ভ পুকুর পাড়ে ব্যবসায়ী মানবেন্দ্র রায়কে (৩৪) হানি ট্র্যাপে  ফেলে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করে টাকা আদায় ও ব্ল্যাকমেইল করার অপরাধে বুধবার (৭ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর-পূর্ব ভান্ডারিয়ার মো. ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে মো. সজিব (২৫), আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও মারিয়া আক্তার (ছদ্মনাম)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়ার রিজার্ভ পুকুরপাড় সংলগ্ন এলাকার ব্যবসায়ী মানবেন্দ্র রায়কে সিসি ক্যামেরা লাগানোর কথা বলে গতকাল নিজ বাসায় ডেকে নেন মারিয়া আক্তার।

পরে বাসায় আগে থেকেই ওত পেতে থাকা সজীব ও মোস্তাফিজুর রহমান রনি তাকে জিম্মি করে নগ্ন করে মারধর করেন এবং ভিডিও ধারণ করেন।পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে মানবেন্দ্র রায়ের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্যে তাকে ছেড়ে দেওয়া হয়।
তাদের বাসা থেকে বের হয়ে মানবেন্দ্র রায় বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের কাছ থেকে ধারণ করা ভিডিও উদ্ধার করে এবং এ ঘটনায় মারিয়া আক্তার, সজীব ও মোস্তাফিজুর রহমান রনিকে গ্রেপ্তার করে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, হানি ট্র্যাপের তিন সদস্যকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...