• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় মসজিদের ইমাম নিহত সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার ধানক্ষেত থেকে তাজমিনের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২ পিরোজপুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বোরহানউদ্দিনে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় প্রবাসী বাবার মৃত্যু ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, সমাজকর্মীর ভিডিও ভাইরাল বরগুনায় কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন

বরগুনায় কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরগুনার আমতলী উপজেলায় বিএনপি নেতাদের উপস্থিতিতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, এদিন সকাল ১০টার দিকে উপজেলার চুনাখালী এলাকায় ইউনুস আলী খান ডিগ্রি কলেজের মিলনায়তনে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এসময় অনুষ্ঠানে অতিথি ছিলেন- আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন মো. জালাল উদ্দিন ফকির। তার বক্তব্য শেষ হওয়ার পর শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

বিষয়টি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বিস্মিত হন বলে শিক্ষার্থীরা বলেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, আমরা সামনে বসা ছিলাম। পেছন থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমাদের কানে আসেনি। তবে ফেসবুকে একটি ভিডিও দেখেছি। সেটি এডিট করা কিনা, তাও জানি না।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, আজ কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। তবে শিক্ষার্থীরা কেউ ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে কিনা, তা আমি শুনিনি। ফেসবুকে কী ধরনের ভিডিও ভাইরাল হয়েছে, সেটিও আমার জানা নেই। আমি ফেসবুক ব্যবহার করি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...