• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম

বিয়েতে ব্যর্থ হয়ে মামাতো বোনের স্বামীর বসতঘরে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নোয়াখালীতে বিয়েতে ব্যর্থ হয়ে মামাতো বোনের স্বামীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে বসতঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

গত সোমবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামর মো. মোস্তফার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় মো. মোস্তফার ছেলে প্রতিবেশী মো. বাহার উদ্দিনের মেয়ে বিবি রাবেয়া রিতুর সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে রিতুর ফুফাতো ভাই সাগর এই আগুন দেয়। এতে ঘরবাড়ি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সাগর রিতুকে পছন্দ করতো। কিন্তু রিতু তা প্রত্যাখ্যান করে আরিফকে বিয়ে করে। এই জন্য আগেই সাগর বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। ওই হুমকির জের ধরে ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়। তবে অভিযুক্ত সাগরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রিতুর বাবা।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষতিগ্রস্ত পরিবার দোষীদের শাস্তি ও সরকারি সহায়তা দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...