• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ২ তরুণী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ ‘জামায়াতের থেকে নেওয়া ভিক্ষার ১০০ কোটি টাকা পরিশোধেই এনসিপির গণভিক্ষা কর্মসূচি’ আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার লোভ দেখিয়ে নারীকে ধর্ষণ, কৃষি কর্মকর্তা গ্রেপ্তার নিউগিনি প্রোপার্টিজে হামলা-ভাঙচুর, জামায়াত এমপির জামাতাকে গ্রেপ্তার আন্দোলনের মধ্যেই নতুন উপাচার্য পেল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের হাজী বাড়ীর মীর হোসেনের ছেলে। তিনি ওই ইউনিয়ন থেকে টানা দুইবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইচলি চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তীতে ফরিদগঞ্জ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...