• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার গুলিস্তানে ড্রেনে লুকিয়েও শেষরক্ষা হলো না আ.লীগ নেতার তিতুমীর কলেজে সাংবাদিককে মারধরের অভিযোগ যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বিমানবন্দরে আনসার সদস্যের গুলিতে পরিচ্ছন্নতাকর্মী আহত ছেলের কণ্ঠ নকল করে বাবার কাছ থেকে টাকা আদায়, গ্রেফতার ২ চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা ক্ষুধার্ত বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক কৃষকলীগ নেতাকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন আটক

বরিশালে ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়ার দাবিতে ভুখা মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বরিশালের ইন্দো-বাংলা কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে থালা-বাসন হাতে নিয়ে ভুখা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নগরীর ইন্দো বাংলা কারখানার সামনে থেকে ভুখা মিছিল বের করে নথুল্লাবাদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যাল শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কারখানা কর্তৃপক্ষের অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনুষ্ঠিত ভুখা মিছিলে শ্রমিকরা হাতে থালা-বাসন নিয়ে অংশগ্রহণ করেন।

ভুখা মিছিল শেষে ‎নথুল্লাবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক সংগ্রাম পরিষদের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও ইন্দো- বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি, দুলাল মল্লিক, ক্রীড়া সম্পাদক গাজী মো. বেল্লাল হোসেন, দপ্তর সম্পাদক শহিদুল হাওলাদার, বরিশাল রিকশা-ভ্যান চালক ও শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, রিকশা, ব্যাটারিচলিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা শাখার সংগঠক আইয়ুব আলী তালুকদার, রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ হাওলাদার, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরিশাল শ্রমিক ইউনিয়নের সভাপতি সোনিয়া আক্তার, গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন গাজী, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস শ্রমিক সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ ‎আসলাম হোসেন সজীব প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাদের দাবিগুলো পেশ করায় মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করার ভয় দেখানোর অসৎ উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর থেকে ইন্দো-বাংলা কারখানা বন্ধ ঘোষণা করেন। পরবর্তীতে সকল শ্রমিকদের একত্রে ও সাতজনকে আলাদাভাবে স্থায়ী বহিস্কারের কথা উল্লেখ করে নোটিশ দিয়েছে। বক্তারা আরো বলেন, চলতি মাসের ২৫ তারিখ চলছে অথচ শ্রমিকরা এখনো আগস্ট মাসের বেতন পায়নি। শ্রমিকরা একতাবদ্ধভাবে নিয়মতান্ত্রিক উপায়ে দাবিগুলো পেশ করেছেন। অথচ মালিকপক্ষ সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ রেখেছে। পরবর্তীতে একের পর এক শ্রমিকদের ছাঁটাই করে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন যা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অবিলম্বে অবৈধ নোটিশ প্রত্যাহার করে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস কারখানা খুলে দেয়াসহ বকেয়া বেতন পরিশোধের দাবি করেন। সমাবেশ শেষে ভুখা মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...