• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক, পরিদর্শনে চসিক মেয়র বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণ লুট দেশে প্রাথমিকভাবে ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন সিলেটে মিছিলের আগে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান আগৈলঝাড়ায় সরকারি জমি ব্যক্তি নামে নামজারি ও খতিয়ান দেয়ার অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিয়ের আশ্বাস দিয়ে এক নারী শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে (২৫) গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাটহাজারী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, তোহা চবির ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের এক নারী শিক্ষার্থীর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এজাহারে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের কথা বলে তাকে চবির ২ নম্বর গেটসংলগ্ন আনোয়ার ম্যানশনের একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন তোহা।

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে ওই শিক্ষার্থী বিয়ের জন্য তোহাকে চাপ দিলে তিনি বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় পাঁচ দিন আগে ওই নারী শিক্ষার্থী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলা হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তোহাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...