• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: মামা ওবায়দুর কারাগারে গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার ইউপি নির্বাচনে বাড়ল জামানত, থাকছে ৪২ প্রতীক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন, প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও সুজা প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

জয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জয়পুরহাটের আক্কেলপুরে যৌথ বিশেষ অভিযান চালিয়ে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মূর্তি পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবির বিশেষ টহলদল ও এসআরবির সমন্বয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে, ভারতের পাচারের উদ্দেশ্যে আব্দুর রাজ্জাকের বাড়িতে মজুত করা কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।

বিজিবির দাবি, আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য। উদ্ধার করা মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...