• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে আদালতের মাধ্যমে একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা পাসপোর্ট হারালে বা নষ্ট হলে কী করবেন? জেনে নিন সরকারের নতুন নিয়ম ‘রিটেনে পাস করে অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, চাকরির ব্যবস্থা করব’ যৌতুক না পেয়ে গৃহবধূর শরীরে এসিড, স্বামী আটক ভোলায় নিখোঁজ হওয়ার ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার বরিশালের ফিলিং স্টেশনে অভিযান, ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম পটুয়াখালী মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেপ্তার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী

সন্তান প্রসবের খরচ জোগাতে না পেরে নবজাতক রেখে যুবকের আত্মহত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামে আবদুল হালিম (২৯) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুল হালিম ওই গ্রামের আমির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হালিমের স্ত্রী গত শনিবার ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসবের জন্য ভর্তি হন। সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার কথা থাকলেও চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ মেটানোর মতো অর্থের ব্যবস্থা করতে না পেরে হালিম মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের দাবি।

নিহতের বাবা আমির হোসেন জানান, সোমবার সকালে মাঠে কাজে যাওয়ার আগে ছেলেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের চালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, আবদুল হালিম ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মৃত হয়ে পড়ে আছেন।

ঘটনার খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ তদন্তাধীন রয়েছে।

ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, প্রাথমিক তদন্ত ও পরিবারের সদস্যদের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, আর্থিক সংকট ও পারিবারিক অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় নিহতের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে। নবজাতক সন্তান ও পরিবারকে রেখে হালিমের এমন মর্মান্তিক মৃত্যু এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...